• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চলন্ত ট্রাকে কিশোরীকে গণধর্ষণ

নারায়ণগঞ্জ : গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলন্ত ট্রাকে পালাক্রমে গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। বুধবার (০২ আগস্ট) সিদ্ধিরগঞ্জের গোদনাইল পানিরকল এলাকায় পণ্যবোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হয় ১৫ বছরের ওই কিশোরীকে। এসময় ট্রাকটি আটক করা গেলেও অভিযুক্ত চালক মেহেদী হাছান ও হেলপার সোহানকে আটক করা সম্ভব হয়নি।

ধর্ষণের শিকার কিশোরী গাজীপুর জেলার কাপাসিয়া থানার মনিপুর এলাকার বাসিন্দা।

ওই কিশোরীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু বকর জানিয়েছেন, কিশোরীটি মঙ্গলবার বিকাল ৪টায় মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় চলে আসে। পরে রাত ৮টায় মালবাহী ট্রাকের (ঢাকা-মেট্রো ট-০২-০৩৪৪) চালক মেহেদী হাছান ও হেলপার সোহান তাকে রাস্তায় একা পেয়ে ঢাকায় নেওয়ার কথা বলে জোর করে ট্রাকে তোলে। পরে ট্রাকটি নারায়ণগঞ্জ আসার পথে পথিমধ্যে চালক ও হেলপার পালাক্রমে ৬বার ধর্ষণ করে।

তিনি আরও জানান, বুধবার ভোরে সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় এসিআই ফার্মাসিউটিক্যালের প্রধান ফটকের সামনে থামানো ট্রাকটির ভেতর থেকে ওই কিশোরীর কান্নার শব্দ শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে। ওই সময় ধর্ষণকারী ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলেই কৌশলে পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, তাদের চিৎকার শুনে ট্রাক চালক ও হেলপার এসিআইয়ের মেইন গেইটের ভেতরে প্রবেশ করলেও এরপর থেকে তারা লাপাত্তা হয়ে যায়।

তবে, এসিআই ফার্মাসিউটিক্যালের সিকিউরিটি কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, ওই ট্রাকটিতে তাদের কারখানার কোন পণ্য আনা হয়নি। আর ট্রাক চালক ও হেলপারকেও তারা চেনেন না।

এস আই আবু বকর আরও জানান, কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও তাদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ