• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা

ঢাকা : আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে চাকরিচ্যুত ও লাঞ্ছিত করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হবে না। তবে এ সময় নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এদিকে শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবি ও ফারহান উদ্দিনকে পুনঃবহালের দাবিতে বুধবার চতুর্থদিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

বিজ্ঞপ্তিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা কমিটি আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করায় নতুন একটি কমিটি করা হয়েছে বলে জানানো হয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে গণিত বিভাগের চেয়ারম্যান আ ফ ম ইউসুফ হায়দার।
কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক আফসান চৌধুরী, ব্র্যাক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তাজদিন হাসান ও একজন ছাত্র প্রতিনিধি।

গত ৩০ জুলাই শিক্ষক ফারহান উদ্দিন আহমেদের সঙ্গে কি ঘটেছিল তার ব্যাখ্যা পাঁচ কর্মদিবসের মধ্যে তৈরি করতে বলা হয়েছে কমিটিকে। প্রয়োজনীয় নীতিমালা মেনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল কিনা তাও দেখতে বলা হয়েছে।
এদিকে শিক্ষক লাঞ্ছনাকারী কর্মকর্তাদের শাস্তির দাবিতে বুধবারও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, আগের তিন দফা দাবির পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে ক্যাম্পাসে অবস্থান করছে শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাহরুলের বহিঃষ্কার দাবি করেছে।

এদিকে আইন বিভাগের শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ফ্যাকাল্টির শিক্ষার্থীরা একাত্মতা ঘোষণা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ