• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আন্ত:নগর ট্রেন সার্ভিস চালু, দ্বিতীয় তিস্তা সেতুতে রেললাইন সংযোগ ও রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে কুড়িগ্রাম নতুন রেল স্টেশনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, গণ কমিটির প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, জেলা গণ কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল কাদের, জামিউল ইসলাম, সামসুজ্জামান, আলমগীর প্রমুখ। বক্তারা বলেন, রংপুর এক্সপ্রেসের সাথে সংযোগক শাটল ট্রেনটির আসন সংখ্যা এসি ৫টি এবং নন এসি ৪০টি। আসন সংখ্যা অপ্রতুল হওয়ায় প্রতিদিন শত-শত ঢাকাগামী যাত্রীরা টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। শাটল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি কুড়িগ্রাম থেকে ১৫০টি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সে যাত্রীদের ভোগান্তি দূর করার জন্য পুর্ণাঙ্গ আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত চালুর দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ