ঢাকা : রাজধানীর পুরান ঢাকার কদমতলীতে র্যাবের গুলিতে ইমরান (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, নগদ টাকা ও বেশ কিছু ইয়াবা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে, নিহত ইমরান ‘বিল্লাল ডাকাতের’ ভাই।
এ বিষয়ে র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কদমতলীর ওয়াসা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব। অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে এতে মাদক ব্যবসায়ী ইমরান গুলিবিদ্ধ হন। পরে রাত ১২টার দিকে র্যাব সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফারুকী বলেন, কদমতলী ওয়াসা পানি শোধনাগার এলাকায় বেশ কয়েকটি পুকুর রয়েছে। এই এলাকায় ইমরানের ভাই ‘বিল্লাল ডাকাতের একটি মাদকস্পট’ রয়েছে।