• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

নীলফামারী: নীলফামারীতে পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ই আগস্ট) সকালে বিদ্যালয় মাঠে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও উপজেলা প্রশাসনের অর্থায়নে বিদ্যালয় ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান, প্রধান শিক্ষক বাবুল হোসেনসহ সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় কিশোরীদের বয়:সন্ধিকালীন বিভিন্ন সমস্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় সবার আগে দরকার নিরাপদ স্যানিটেশন ব্যবহার। এছাড়া ঋতুকালীন সমস্যা ও সচেতনতা নিয়ে খোলামেলা ভাবে বিদ্যালয়ে শিক্ষকদের আলোচনা করা উচিত।

অনুষ্ঠানে বাল্য বিবাহ রোধ, জরুরি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও অনিয়ম দুর্নীতি রোধে তথ্য প্রদানের জন্য হেল্প ডেস্ক নম্বর প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ