• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতকে বাস-কারের মূখোমূখি সংঘর্ষ: নিহত ১

ছাতক প্রতিনিধি: ছাতকে দূরপাল্লার বাসও একটি কারের মূখোমূখি সংঘর্ষে একজন নিহত ও ৩জন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৮টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া বোকার ভাঙ্গা এলাকায় এঘটনা ঘটে। ঘটনার সময় ঢাকা থেকে সুনামগঞ্জগামি একটি সৌদিয়া বাস ও সিলেটমূখি একটি কার সড়কের ছাতকস্থ দক্ষিণ খুরমা ইউপির জাতুয়া বোকার ভাঙ্গা এলাকায় মূখোমূখি সংঘর্ষ ঘটে। এতে কারের যাত্রি সুনামগঞ্জ হাছনবাহার এলাকার সামছ উদ্দিনের পুত্র সাহাব উদ্দন (১৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় কারের আরো ৩জন যাত্রি গুরুতর আহত হলে তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের নাম পরিচয় জানা যায়নি। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহজাহান দূর্ঘটনা কবলিত গাড়ি আটক ও আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।

মামলা করায় বাদিও পরিবার নিরাপত্তাহীনতায়
ছাতকে আসামিদের মামলা তুলে নেয়ার অব্যাহত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিতে বাদি পরিবার নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। জানা যায়, ছাতক সদর ইউপির কেশবপুর গ্রামের সাবেক মেম্বার নূরুল হকের ভাতিজা ইমন (২৩) স্থানীয় বড়বাড়ি গ্রামের আব্দুস শহিদের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রীকে মল্লিকপুর মডেল হাইস্কুলের ২৬শে মার্চের অনুষ্ঠানে উত্যক্ত করে। এতে ছাত্রীর পিতা বাদি হয়ে সুনামগঞ্জ আদালতে পিটিশন মামলা (নং ১০৪/২০১৭ইং, (ছাতক), বিজ্ঞ আদালতের স্মারক নং ২৫০, তাং ০২.০৪.২০১৭ইং) দায়ের করেন। পরে ছাতক থানার এসআই সুহেল রানা চার মাস পর ৯জুলাই আদালতে দঃবিঃ ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩৮২, ৪২৭, ৫০৬ (২)/৩৪ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে কেশবপুর গ্রামের মৃত আয়াতুল্লাহর পুত্র নূরুল হক, আবুল ফজল, নূর মিয়া, আবুল ফজলের পুত্র এনামুল হক এমরান, মিনহাজুল হক কামরান, মৃত সালাতের পুত্র এহসানুল হক ইমন, নূর মিয়ার পুত্র শাহান মিয়া, শাহ আলম ওরফে সাবু, সিরাজ মিয়ার পুত্র জসিম উদ্দিন ওরফে লালু মিয়া ও শরিফ উদ্দিনের বিরুদ্ধে ঘটনা প্রমানিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া ২৭মার্চ সকাল ৮টায় সংঘটিত এঘটনার দায় থেকে সিরাজ মিয়া, সাজ্জাদুল হক-সালমান ও এমদাদুল হক-সুমনকে বাদ দেয়ায় মামলার বাদি আদালতে নারাজি দিয়ে এদেরকে পূনরায় মামলায় জড়িত করার আবেদন করেন। এরপর থেকে বাদিকে মামলা তুলে নেয়ার অব্যাহত হুমকি প্রদা করা হচ্ছে। বাদি আব্দুস শহিদ জানান, সাবেক মেম্বার নূরুল হকের বিরুদ্ধে ১৯৯৭সালে বড়বাড়ি গ্রামের সামছুল হকের দায়েরি একটি ডাকাতি মামলাও এসময় ইউপি সদস্য থাকাকালে রাস্তা মেরামতের সরকারি ১৩মেঃটন গম আত্মসাত করলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হয়। এছাড়া ২০১০সালে ছাতক-সুনামগঞ্জ সড়কের বড়বাড়ি গ্রামের সরকারি রাস্তা কাটার অভিযোগে মৃত আব্দুল মছব্বির বাদি হয়ে ছাতক থানায় অপর একটি লিখিত অভিযোগ করেন। এব্যাপারে বাদি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

ছাতকে ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেল ৫টি গ্রাম
ছাতকে পুলিশ ও এলাকাবাসির হস্তক্ষেপে ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে ৫টি গ্রাম। শনিবার সকালে পূর্বঘোষিত এ রক্তক্ষয়ি সংঘর্ষ হওয়ার কথা ছিল। উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরকালিদাস, চরচৌলা, টেটিয়ারচর ও চুনারুচর গ্রামবাসির সাথে বল্লভপুর গ্রামবাসির তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের পূর্বনির্ধারিত তারিখ ছিল। শুক্রবার বিকেলে টেটিয়ারচরবাজারে সওদা ক্রয়ের বিষয় নিয়ে বল্লভপুর গ্রামের আনফর আলীর সাথে টেটিয়ারচর গ্রামের জিতু মিয়ার হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে আনফরের পক্ষে বল্লভপুর ও জিতু মিয়ার পক্ষে টেটিয়ারচরসহ ৪টি গ্রামবাসির সংঘর্ষের জন্যে শনিবার সকালে দিন-তারিখ ধার্য্য করা হয়। খবর পেয়ে স্থানীয় গন্যমান্য লোকজন ও পুলিশের হস্তক্ষেপে অবশেষে ভয়াবহ সংঘর্ষের কবল থেকে রক্ষা পেয়েছে ৫টি গ্রামের মানুষ। সংঘর্ষ হলে বড় ধরনের হতাহতের আশংকা ছিল এমন ধারনা অভিজ্ঞমহলের। এব্যাপরে ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল হাসনাত জানান, পুলিশ ও এলাকাবাসিকে নিয়ে বিষয়টি দমন করতে সক্ষম হয়েছেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ প্রেরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে গোটা এলাকাবাসি রক্ষা পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ