• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বনশ্রীতে গৃহকর্মী হত্যার বিচারের দাবীতে ছিটমহলে মানববন্ধন

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি: ঢাকার বনশ্রী এলাকায় নির্যাতনে নিহত গৃহকর্মী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছাড়ার সমন্বয়পাড়া গ্রামের নজরুল ইসামের মেয়ে লাইলী বেগম (২৮) কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে দাসিয়ারছড়াবাসী।

শনিবার বিকাল চারটায় দাসিয়ারছড়া কালিরহাট বাজারে এই পরিকল্পিত হত্যা কান্ডের প্রতিবাদে ও ঘাতকদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে তারা। এসময় শত শত প্রতিবাদী জনতার উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দাসিয়ারছড়ার আব্দুল হাকিম, জাকির হোসেন, নুর আলম, নজরুল চেয়ারম্যান, ইউপি সদস্য বকুল আলী, সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ। বক্তারা লাইলী হত্যার বিচার না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচীর ঘোষনা দেন।
উল্লেখ্য যে, ঢাকার বনশ্রী এলাকার, জি ব্লকের, চার নম্বর রোডের জনৈক মইনুদ্দিনের চৌদ্দ নম্বর বাসায় আট মাস ধরে গৃহকর্মীর কাজ করতেন লাইলী। সেখানে ছয় মাসের বেতনের টাকা বাকি পড়ায় কাজ করা বন্ধ করে দেয় লাইলী। এতে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার সকালে ওই বাসার গৃহকত্রী শাহানাজ কৌশলে লাইলীকে ডেকে নিয়ে গিয়ে সকলে মিলে নির্যাতন চালায়। এতে লাইলী জ্ঞান হারিয়ে ফেললে গলায় ওড়না পেছিয়ে ঝুলিয়ে হত্যা করে। পরে দারোয়ানের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ রেখে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ