• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি র‌্যাবের হাতে আটক

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সোহাগ সরকারকে (৩২) আমেরিকান নাইন এমএম পিস্তলের ম্যাগজিন ও গুলিসহ আটক করেছে র‌্যাব।

শনিবার বিকেলে শহরের ইসলামবাগ এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার এক সহযোগি সাইফুল ইসলাম জয়কে (৩৫) আটক করে র‌্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা।
র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সোহাগ সরকার সৈয়দপুর কয়া গোলাহাট মহল্লার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকারের পুত্র ও সাইফুল ফকিরপাড়া মহল্লার মৃত সমসের আলীর পুত্র ।
র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সুত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক ও আগ্নেয় অস্ত্র আমেরিকান নাইন এমএম পিস্তলের একটি ম্যাগজিন ও এক রাউন্ডগুলি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ