• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে প্রকাশ্যে সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের আরাপপুর চাঁনপাড়া এলাকায় দিনের বেলায় রোববার দুপুরে দুর্বত্তরা সেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ হোসেন (৩০) কে কুপিয়ে হত্যা করেছে। স্থানীয় ৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আরাপপুর চাঁনপাড়া এলাকার আনসার আলীর ছেলে। এলাকায় আধিপত্য বিস্তার ও পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর দেড়টার দিকে ফিরোজ মটরসাইকেল যোগে ঝিনাইদহ শহরে আসছিলেন। তিনি বাড়ি থেকে চাঁনপাড়া রংধনু প্রি-ক্যাডেট স্কুলের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। তাকে পথচারীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে দুইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রুমন জানান, ঘাড়ের ডান দিকে মারাত্বক ক্ষত সৃষ্টি হওয়ার কারণে রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফিরোজের মৃত্যু হয়েছে। এছাড়া তার সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, নিহত ফিরোজ ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ও জেলা সেচ্ছোসেবকলীগের নেতা।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, পুর্ব শত্রুতার জের ধরে ফিরোজকে হত্যা করা হতে পারে। আমরা ঘটনার পরপরই খুনিদের ধরতে অভিযান চালাচ্ছি। ঘাতকদের পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, দুই মাস আগে দিপু নামে একটি ছেলেকে মরধর করে তার পা ভেঙ্গে দেয় ফিরোজ। এই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। দিপুর পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অচিরেই খুনের মোটিভ ও ক্লু উদ্ধার করা সম্ভব হবে বলেও ওসি জানান।

 

অধ্যক্ষের অপসারণের দাবীতে শৈলকুপায় শিক্ষার্থীদের আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ঝিনাইদহের শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজে হোস্টেলের প্রয়োজন নেই উল্লেখ করে সরকারী প্রস্তাব ফেরৎ দেওয়ায় ক্ষোভে ফুসে উঠেছে শিক্ষার্থীরা। রোববার বিক্ষুদ্ধ ছাত্রছাত্রীরা অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবাহানের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। এ সময় তারা অধ্যক্ষ বিরোধী নানা ম্লোগান দেন। রোববার সকাল থেকেই শিক্ষার্থীরা শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজে জড়ো হতে থাকে।

এক পর্যায়ে তারা অধ্যক্ষের রুমের সামনে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলের প্রয়োজন থাকায় অধ্যক্ষ বরাবর সরকারী ভাবে চাহিদাপত্র পাঠানো হয়। কিন্তু অধ্যক্ষ আব্দুস সোবাহান চাহিদা ফরমে হোস্টেলের প্রয়োজন নেই বলে উল্লেখ করে সরকারী প্রস্তাব ফেরৎ পাঠান। শিক্ষার্থীরা কলেজে হোস্টেল নির্মান ও শিক্ষার্থীদের দাবী আদায়ে বাধা দেওয়া অবিলম্বে অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহানের অপসারণ দাবী করেন। অন্যথায় বৃহৎ আন্দোলন কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে বলে তারা হুসিয়ারী উচ্চারণ করেন।

নাচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালধার পাড়া এলাকায় জন্মদিনের অনুষ্ঠানে নাচ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে তার মৃত্যু হয়। সবুজ হোসেন শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, রাতে সবুজ হোসেন অন্যদের সাথে খালধার পাড়া এলাকার মনোয়ার হোসেনের বাড়ীতে জন্মদিনের অনুষ্ঠান নাচ করতে যায়। একপর্যায়ে সেখান বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ