সিসি ডেস্ক: এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারিদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক আজ রোববার (৬ই আগস্ট) ব্যাংকে পাঠানো হয়েছে।
বেতন-ভাতার ৮টি চেক অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকে পাঠানো হয়েছে। যার স্মারক নম্বর-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০২.২০১৭/৫৬১৩/১৩।
শিক্ষক-কর্মচারিরা ১৩ই আগস্ট পর্যন্ত তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবেন।
এই বেতন থেকে ‘অবসর সুবিধা’ ও ‘কল্যাণ ট্রাস্টের জন্য অতিরিক্ত টাকা না কেটে আগের মতোই ৬ শতাংশ কাটা হয়েছে।