• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তা নদীতে মিললো নিখোঁজ জুয়াড়ির লাশ

কুড়িগ্রাম: পুলিশের ভয়ে নদী সাঁতরে পালাতে গিয়ে নিঁখোজ এক জুয়াড়ির মৃতদেহ তিস্তা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে বজরা এলাকা থেকে আবুল কালাম (৪৬) নামের ওই জুয়াড়ির লাশ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল। কালাম নেফড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তিস্তা নদীর পাড় নাগড়াকুড়া গ্রামের টি হেড-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড ঐ এলাকায় দর্শনীয় একটি টি হেড-বাঁধ নির্মাণ করে। দর্শনীয় এ বাঁধটির উপর প্রতিদিন শত শত মানুষ ভীড় করতে থাকে।

এ সুযোগে এলাকার একটি সংঘবদ্ধ জুয়াড়ির দল জুয়ার আসর বসিয়ে দর্শণার্থীদের সর্বস্ব লুটিয়ে নিতে থাকে। জানতে পেরে পুলিশ ঐ এলাকায় টহল বৃদ্ধি করে।

উলিপুর থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, রবিবার বিকেলে পুলিশের একটি টহল দল ঐ এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে স্থানীয় নাগড়াকুড়া বাজারে যায়। এ সময় পুলিশ আসার খবর পেয়ে জুয়াড়িরা নদী সাঁতরিয়ে পালিয়ে যেতে চাইলে ২ জুয়াড়ি নির্বিঘ্নে অপরপ্রান্তে পৌঁছতে সক্ষম হলেও পানিতে তলিয়ে যায় কালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ