• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় তিন কলেজছাত্রীসহ নিহত ৫

গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় কাভার্ড ভ্যান ও লেগুনার সংঘর্ষে তিন কলেজছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও সাতজন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, রাজেন্দ্রপুর ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আফরিন রিমি, জান্নাতুল ফেরদৌস খাদিজা, ফারহানা আক্তার শিখা। তাদের সবার বাড়ি মাস্টার বাড়ি এলাকায়। নিহত অপর দুই পুরুষের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকাল চারটায় মাস্টারবাড়ি এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভানের পেছনে রাজেন্দ্রপুর থেকে ছেড়ে আসা লেগুনা সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইকবাল সিদ্দিকী কলেজের দুই কলেজ ছাত্রীসহ চারজন মারা যান। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে সাদিয়া আফরিন রিমি নামের অপর এক ছাত্রী মারা যান। আহতদের মধ্যে গাজীপুর নগরীর ভুরুলিয়ার ছায়াতরু এলাকার শহীদুল ইসলাম, সদরের রাজেন্দ্রপুরের শরীফুল ইসলাম, হোতাপাড়া এলাকার মামুনসহ আরও অজ্ঞাতনামা দুইজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতদের মধ্যে গিয়াস উদ্দিন, রেজাউল করিম ও সবুজ নামের তিন লেগুনা যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের স্বজন ও শিক্ষকরা জানান, নিহত তিন ছাত্রী সাদিয়া আফরিন রিমি, ফারহানা আক্তার শিখা এবং জান্নাতুল ফেরদৌস খাদিজা ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাদের সবার বাড়ি সালনা ও মাস্টারবাড়ি এলাকায়। তিন মেধাবী ছাত্রীকে অকালে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা।

 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় কুমার দাস ভূষণ জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্য থেকে গিয়াস উদ্দিন, রেজাউল করিম ও সবুজ নামের তিন লেগুনা যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ