• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় নির্যাতিত মা-মেয়ে রাজশাহীতে

বগুড়া: বগুড়ায় নির্যাতনের শিকার মা-মেয়েকে রাজশাহীতে আনা হয়েছে। এরপর নির্যাতিত ওই কিশোরীকে পবা উপজেলার বায়ায় অবস্থিত সরকারি সেইফ হোমে রাখা হয়েছে। আর তার মাকে রাখা হয়েছে রাজশাহী শহরের আরেকটি সরকারি ভিকটিম সাপোর্ট সেন্টারে।

সেইফ হোমের ডেপুটি সুপারিনটেনডেন্ট রেখসানা খাতুন জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে বগুড়া সদর থানার এসআই আসলাম সরকারের তত্ত্বাবধানে নির্যাতিত ওই কিশোরীকে সেইফ হোমে আনা হয়। সে এখন থেকে এখানেই থাকবে।

এদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, ওই কিশোরীর মাকে নগরীর শাহমখদুম থানা চত্বরে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। বাইরে নিরাপদ মনে না করা পর্যন্ত তিনি এখানেই থাকবেন। মামলার প্রয়োজনে তাদের বগুড়া নিতে হলে পুলিশ তাদের নিরাপত্তা দিয়েই নিয়ে যাবে।

তিনি আরও জানান, আদালতের সিদ্ধান্তেই মা-মেয়েকে আলাদা রাখা হয়েছে। তবে তাদের ভালো থাকার জায়গা ও উন্নত খাবারের ব্যবস্থা করা হবে। প্রয়োজন হলে তাদের উন্নত চিকিৎসারও ব্যবস্থা করা হবে।

এর আগে সোমবার দুপুরে বগুড়ার শিশু আদালতের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইমদাদুল হক মেয়েকে রাজশাহীর সেইফ হোম এবং তার মাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর আদেশ দেন। পরে মঙ্গলবার পুলিশ তাদের নিজস্ব গাড়িতে করেই রাজশাহী নিয়ে আসে।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই কলেজে ভর্তির বিষয়ে সাহায্যের নাম করে বগুড়া শ্রমিক লীগের নেতা তুফান সরকার ভিকটিমকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠেন। পরে এ ঘটনার বিচারের নামে মা-মেয়েকে ডাকা হন। সেখানে ওই ঘটনার জন্য উল্টো মা-মেয়ের ওপরেই দোষ চাপানো হয়।

এ সময় তাদের মাথা ন্যাড়া করে দেয়া হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ সব আসামিকেই গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ