সিসি ডেস্ক: সম্প্রতি ফুলবাড়ীর বিতর্কিত ও উপজেলা প্রসাশন কর্তৃক বয়কটকৃত এক ব্যাক্তির কাল্পনিক অভিযোগ আমলে নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী থানার ওসি নাসিম হাবিব অতি উৎসাহি হয়ে ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক, মাইনিং সিটি ২৪ ডটকম এর প্রকাশক -সম্পাদক খাজানুর হায়দার লিমনকে আটক করেন। এই ষড়যন্ত্রমুলক মামলা থেকে গত ৩০ জুলাই উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালত সাংবাদিক লিমনের জামিন মঞ্জুর করেন।
বিতর্কিত ৫৭ ধারা বাতিল ও সাংবাদিক লিমনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিত্তিহিন মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাব, ফুলবাড়ী থানা প্রেস ক্লাব, পার্বতীপুর অনলাইন প্রেস ক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের একাংশ, জাতীয় সাংবাদিক সংস্থা ফুলবাড়ী শাখা, মাইনিং সিটি ২৪ ডটকম, এমকে টেলিভিশন ডট নেট, ও মানবকথা ডট কম পরিবার। এ বিষয়ে সাংবাদিক লিমন অভিযোগ করেন, আমি একজন সংবাদ কর্মি। সংবাদ পরিবেশন করা বা অনিয়ম-দূর্নিতীর বিরুদ্ধে কথা বলাই আমার কাজ। অনিয়ম-দূর্নিতীর বিরুদ্ধে সংবাদ প্রেরন বা প্রদিবাদ করাই কি আমার অপরাধ? নইলে যে ছবি আমি বিকৃত করিনি সেটি কোন পরিক্ষা নিরীক্ষা ছাড়াই বিকৃত করার অভিযোগ এনে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হল। এর ফলে আমাকে যে হয়রানী হতে হল তার জন্য দায়ী মামলার বাদী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টান্ত মুলক শ্বাস্তির দাবী জানিয়েছেন।