• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুইদিন ব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সরকারের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় পৌর এলাকার উপকারভোগী মায়েদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত দুই দিনব্যাপী হেলথ্ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সঞ্জয় কুমার গুপ্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, পরিবার কল্যাণ পরিদর্শীকা সবিতা ব্যানার্জি, রহমত আরা বেগম, সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল, সাপ্তাহিক দেশ মা’র স্টাফ রিপোর্টার প্লাবন গুপ্ত শুভ, মহিলা বিষয়ক দপ্তরের ক্রেডিট সুপার ভাইজার আমিনুল ইসলাম।শেষে পৌরসভার ৩০০ উপকারভোগী কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের মাঝে খাওয়ার স্যালাইন, গুড়ো দুধ ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ