• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতকে একমাস পরও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার হয়নি

ছাতক প্রতিনিধি: ছাতকে গৃহবধু নির্যাতনের ঘটনার একমাস পরও কোন আসামি গ্রেফতার হয়নি। এনিয়ে মামলার বাদীনিসহ এলাকাবাসির মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। আসামিরা ক্ষমতাসিন দলের থাকায় রহস্যজনক কারনে তাদেরকে পুলিশ গ্রেফতার করছেনা। আসামিরা গাঁ ঢাকা দেয়ায় আসামি গ্রেফতার করতে পারছেনা বলে দাবি করছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল ওয়াহিদ।

গত ২জুলাই গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির সুহিতপুর গ্রামের লন্ডন প্রবাসি মনাফ আলীর বাসার কেয়াটেকার এক সন্তানের জননীকে দিন দুপুরে বাসায় হামলা করে অস্ত্রের মুখে তাকে পালাত্রুমে ধর্ষণও বাসায় লুটপাট চালায়। এতে ৩জুলাই ধর্ষিতা বাদি হয়ে ৮জনের নামে থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রভাবশালী আসামিরা মামলা তুলে নেয়ার অব্যাহত হুমকি, ধর্ষিতার বাসার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও বাসার গেইটে পাকা দেয়াল নির্মাণসহ তাদের উপর বিভিন্ন নির্যাতন শুরু করে।

এব্যাপারে সাবেক চেয়ারম্যান সুন্দর আলীকে প্রধান আসামি করে ধর্ষিতা থানায় পৃথক দু’টি ননজিআর মামলা দায়ের করেন। পুলিশ আসামি গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলে গ্রেফতারের প্রচেষ্ঠা অব্যাহত রয়েে বলে জানান। এঘটনায় পুলিশ বলছে আসামীরা পলাতক ও এলাকাবাসি বলছেন ধর্ষকরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ