আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক ওয়াশকর্মসূচির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে বুধবার বেলা ১১টার দিকে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি ঈদগাহ মাঠ চত্বরে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী ক্রয়ের জন্য অর্থ বিতরণ করা হয়েছে। আত্রাই ব্র্যাক ওয়াস কর্মসূচির মাঠ সংগঠক মোঃ মঞ্জুরে মাওলার সঞ্চালনায় সোনায়ডাঙ্গা গ্রাম ওয়াস কর্মসূচির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জানবক্স সরদার, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক অনীল কুমার সরকার , ব্র্যাক আত্রাই শাখা ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, শাখা হিসাব ব্যবস্থাপক মোকলেছুর রহমান, মোঃ আবু হান্নান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক রেজাউল করিম সিদ্দিকী, মোছাঃ শেফালী বেগম, প্রমূখ। অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত থেকে ৪২টি অতিদরিদ্র পরিবারকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী ক্রয় করার জন্য ৬শত টাকা থেকে ৮শত টাকা পর্যন্ত বিতরণ করেন। ব্র্যাকের এই কর্মসূচিকে আত্রাইবাসী প্রশংসা করেন এবং ব্র্যাকের মত অন্যান্য বেসরকারী সংস্থ্যাকে এ রকম কর্মসূচি বাস্তবায়নের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা
নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের মৃত আজিত প্রাং এর পূত্র মোঃ আসলাম প্রাং (৪০) সবার অজান্তে নিজ শয়ন কক্ষে গ্যাস টাবলেট খায়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় সাথে সাথে আসলাম প্রাং কে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথ মধ্যে মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজার সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং গতকাল বুধবার লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।