• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কেডস বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কেডস্ বিতরণ করা হয়েছে।
বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ী হাইকেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বাবু’র সহপাঠী জিলস্ সুজ লিমিটেডের সত্বাধিকারী মো. জহির উদ্দিন তারেকের সৌজন্যে স্কুলের ২৫জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীর মাঝে কেডস বিতরণ করা হয়েছে।
হাইকেয়ার স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোছা. মরিয়ম বেগমের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আয়োজিত প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে কেডস বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় টিএম হেলফ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা খান কিডনী সেন্টারের অন্যতম পরিচালক প্রভাষক সাদেকুল ইসলাম সাদেক, হাইকেয়ার স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. শবনম মোস্তারী, শিক্ষিকা মোছা. শিরিন আক্তার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ