• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তা নদীতে নিখোঁজ কালামের লাশ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশের ধাওয়া খেয়ে তিস্তা নদীতে লাফিয়ে পরে নিখোঁজ হয় আবুল কালাম। ৫ দিন পর তার লাশ আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা থেকে  উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উলিপুর থানা পুলিশের ধাওয়া খেয়ে গত রোববার বিকেলে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার পূত্র ৪ সন্তানের জনক আবুল কালাম (৪৫) নাগড়াকুড়া গ্রামের টি-বাঁধের উত্তর দিকে নদীর উপকন্ঠে কয়েকজন মিলে তাস খেলছিল। ওই দিন বিকেলে সাদা পোষাকধারী পুলিশের একটি দল ওযারেন্টভূক্ত আসামী ধরতে স্থানীয় নাগড়াকুড়া বাজারে যায়। খবর পেয়ে পুলিশ তাস খেলোয়াড়দের ধাওয়া করে। এ সময় অন্য খেলোয়াড়রা পালিয়ে যেতে সক্ষম হলেও আবুল কালাম, সাইদুল ইসলাম ও শাহীন মিয়া পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে পড়ে। সাইদুল ও শাহীন সাঁতরিয়ে তীরে ভীড়লেও আবুল কালাম নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৫ দিন পর পরিবারের লোকজন খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের বেলকা ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ এস,কে আব্দুল্ল্যাহ আল সাইদ লাশ উদ্ধার হওয়ার কথা স্বীকার করেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, আমি মিটিং এ আছি, বিষয়টি আমার নলেজে নাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফনের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ