• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতক নিখোঁজ সিএনজি চালকসহ দু’জনের লাশ উদ্ধার

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে ৪দিন পর নিখোঁজ সিএনজি চালকসহ দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৃথক স্থান থেকে এদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাতক পৌরসভার শিবটিলা থেকে ১৮/২০বছর বয়সের অজ্ঞাতনামা এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন এসআই সৈয়দ আব্দুল মান্নান। এসময় ঘটনাস্থল থেকে দু’জোড়া প্লাষ্টিকের স্যান্ডেল উদ্ধার করেছে। শহরের ব্যস্ততম এলাকায় যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় শহরবাসীর মধ্যে অজানা আতংক বিরাজ করছে।

এদিকে নিখোঁজ সিএনজি চালক প্রনয় চৌধুরী পিয়াস (২০) এর লাশ বৃহস্পতিবার সিংচাপইড় ইউপির জিয়াপুর উত্তরের হাওর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। সে দক্ষিণ খুরমা ইউপির খুরমা গ্রামের প্রনব চৌধুরীর পুত্র। গত ৭আগষ্ট রাতে যাত্রি নিয়ে সিলেটে যাবার কথা বলে সে নিখোঁজ হয়। গত ৮আগষ্ট দোলাবাজার ইউপির খাইরগাঁও ব্রীজ থেকে তার ব্যবহৃত সিএনজি উদ্ধার করে পুলিশ। হাওরে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে এসআই সোহেল রানা লাশ উদ্ধার করেন। পুলিশ উদ্ধারকৃত দু’টি লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ