• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

সিসি নিউজ: অবিরাম বৃষ্টিপাত আর পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ণ বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিস্তায় পানি অল্প অল্প করে বাড়তে থাকে। আজ শনিবার সকাল ৯টায় ২৫ সেন্টিমিটার (বিপদসীমা ৫২ দশমিক ৪০) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তায় পানি বৃদ্ধির কারনে ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তাপারের নি¤œাঞ্চল ও চরের গ্রামগুলোতে পানি ঢুকে প্লাবিত হয়েছে।
অবিরাম বর্ষনে চারালকাটা, ধাইজান, বুড়িতিস্তা, খড়খড়িয়া, ঘাঘট, ধলেশশ্বরী, বুড়িখোড়া সহ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ১৪টি নদীর পানি বেড়েছে। এতে নদীগুলোর তীরবর্তী গ্রামগুলো হাটু পানিতে তলিয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে নি¤œাঞ্চলের আমন ক্ষেত।
এদিকে পানি নিস্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জেলার ডোমার, জলঢাকা, সৈয়দপুর ও নীলফামারী পৌর এলাকার কয়েকটি পাড়া ও মহল্লায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ