• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পানিবন্দি মানুষের পাশে হুইপ ইকবালুর রহিম এমপি

বিশেষ প্রতিনিধি: তিন দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে জেলার দিনাজপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে বন্যার আশংকা। পানিবন্দি হয়ে পড়েছে জেলার কয়েক হাজার মানুষ। নিজ জেলায় এসে এ পরিস্থিতি দেখে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। তিনি আনুষ্ঠানিকতা বাদ দিয়ে শনিবার বিকেলে বৃষ্টিতে ভিজেই ছুঁটে গেলেন পানিবন্ধি মানুষের পাশে। লালবাগ ফুটবল খেলার মাঠ, শান্তিপুর, রামনগর, সাদুঘাট, চুনিয়াপাড়া শশ্মান ঘাট, দপ্তরীপাড়াসহ বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করলেন। তিনি সে সময় তাদের হাতে তুলে দিলেন পাউরুটি, চিড়া ও গুড়। এসময় তিনি এলাকার নেতাকর্মীদের নির্দেশ দিলেন ক্ষতিগ্রস্থ মানুষের তালিকা করে তাকে দিতে। তাদের জন্য অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করা হবে বলে তিনি বন্যার্তদের আশ্বাস দিয়ে দিলেন। এ সময় তার সাথে ছিলেন.জেলা প্রশাসক মীর খায়রুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রেজওয়ানুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ মোঃ শাহ আলমসহ বিভিন্ন এলাকা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
উল্লেখ,শারীরিকভাবে অসুস্থ্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি কয়েক দিন আগে শরীর পরীক্ষা ও চিকিৎসার জন্য সিংঙ্গাপুর গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফিরেই তিনি দিনাজপুরে ছুটে আসেন। এসেই জেলার বন্যা কবলিত এলাকায় বৃষ্টিতে ভিজে ছুঁটে যান। পানিবন্দি মানুষের সাথে মিশে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ