• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আন্ত:জেলার ৫ অটোরিক্সা চোর আটক

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে অটোরিক্সা চুরির সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত সৈয়দপুর থানার এসআই আব্দুল আজিজের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুর সদরের সেকেন্দারহাট মোল্লাপাড়ার মোতাহার হোসেনের পুত্র লুৎফর রহমান (২৪), চিরিরবন্দর উপজেলার লক্ষীপুর শান্তির বাজারের আজগার আলীর পুত্র মশিউর রহমান বিপ্লব (২৫), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী উত্তরপাড়ার একরামূল হকের পুত্র লাল মিয়া (৩০), রনচন্ডী বাজারের আকবর আলীর পুত্র মিশন ইসলাম (২৮) ও সোনাখুলী গ্রামের আব্দুর রহমানের পুত্র মিজানুর রহমান (২৬)।

পুলিশ জানায়, সৈয়দপুর শহর থেকে দুই জন এবং বাকী তিন জনকে কিশোরগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়। সূত্রটি জানায়, তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী থেকে দুটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ