সিসি নিউজ: সৈয়দপুরে বন্যার পানিতে ডুবে আরিফ ও রতন নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর পশ্চিম পাটোয়ারী পাড়াস্থ ধসে যাওয়া শহর রক্ষা বাঁধ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শহরের হাতিখানার আরিফ হোসেন (১৫) ও পাটোয়ারীপাড়ার মোহাম্মদ রতন (১৬) বন্ধুদের নিয়ে ধসে যাওয়া ওই বাঁধে গোসল করতে নামে। এ সময় পানির তীব্র স্রোতে ডুবে যায় আরিফ ও রতন।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। পরে ডুবরি দল ধসে যাওয়া বাঁধের ভাটির প্রায় ৩’শ মিটার দূর থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।