• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে বন্যার কারণে ২৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

দিনাজপুর প্রতিনিধি: টানা বর্ষণ ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় দিনাজপুরে ২৬৩টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৬৭টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ক্লাশ বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।
দিনাজপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান জানান, জেলায় ২৬৩টি প্রাথমিক বিদ্যালয় পুরোপুরি বন্যা কবলিত হয়েছে। এসব বিদ্যালয়ে পাঠদান স্থগিত ঘোষণা করা হয়েছে। বন্ধ হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে ১৪৩টি প্রাথমিক বিদ্যালয় বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। দিনাজপুর পৌর এলাকার ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের সব ক’টি বিদ্যালয় বন্ধ রয়েছে বলে জানান তিনি।
এদিকে, দিনাজপুর সদর মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম প্রধান সঠিক সংখ্যা বলতে না পারলেও বন্যায় সদরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে পানি উঠায় পাঠদান স্থগিত রাখা হয়েছে বলে জানান। এছাড়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ১৯টি নদীর মধ্যে সবকটি নদ-নদীর পানি স্বাভাবিক রয়েছে। মোববার সকাল ৬টা পর্যন্ত পূণর্ভবা নদীর পানি কমে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে এবং আত্রাই নদীর পানি ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ