• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বন্যা দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট

ছবি: দিনাজপুর জেলার খানসামা উপজেলা থেকে নেয়া।

ছবি: দিনাজপুর জেলার খানসামা উপজেলা থেকে নেয়া।

সিসি নিউজ: দিনাজপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে জেলায় কমপক্ষে ৬ লাখ মানুষ। অর্বনীয় দূর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের। এ জেলার সাথে গত ৪ দিন ধরে বিভিন্ন স্থানের সড়ক ও রেল যোগাযোগ বিছিন্ন রয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট। এদিকে গত ৩ দিনে বন্যায় পানিতে ডুবে, সর্পদংশনে এবং দেয়াল চাপায় জেলায় ১৭ জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। নিখোঁজ রয়েছে আরো এক শিশু। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী রাতভর বন্যা দুর্গত মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে।
চরম দূর্ভোগে আছেন, দিনাজপুরের বানভাষী মানুষ। বাড়ি-ঘর ডুবে গিয়ে গৃহহীন হয়ে পড়া এসব মানুষের দেখা দিয়েছে বিশুদ্ধপানি ও খাদ্য সংকট। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৬ লাখ মানুষ। প্রশাসন ও বিভিন্ন সংগঠন ত্রাণ সহায়তায় এগিয়ে এলেও তা পর্যাপ্ত নয়, বলে অভিযোগ পানিবন্দি মানুষের।
জেলার সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পুনর্ভবা নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার এবং আত্রাই নদীর পানি ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে শহরের মাহুতপাড়া তুঁতবাগান এলাকায় দিনাজপুর শহররক্ষা বাঁধের ৫০ মিটার ভেঙে গেছে। এছাড়াও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।গৃহহীন এসব মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন বাঁধ,উচু এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে। জেলার দুই হাজার ৯’শ ৩০টি শিক্ষা প্রতষ্ঠানের অধিকাংশই বানভাসী মানুষের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
বন্যায় দিনাজপুরের অধিকাংশ সড়ক ও মহাসড়ক পানির নীচে তলিয়ে যাওয়ায় দিনাজপুর জেলার সঙ্গে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ৪ দিন ধরে বন্ধ রয়েছে পাবর্তীপুর-পঞ্চগড় রেল যোগাযোগ। হিলি স্থলবন্দর পানিতে তলিয়ে যাওয়ায় শনিবার থেকে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্যার পানিতে প্লাবিত হয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গুদাম ঘর ডুবে যাওয়ায় পরীক্ষার খাতাসহ অনেক গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষয়-ক্ষতি হয়েছে।
এদিকে গত ৩ দিনে বন্যায় পানিতে ডুবে, সর্পদংশনে এবং দেয়াল চাপায় জেলায় ১৭ জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। নিখোঁজ রয়েছে আরো এক শিশু।
বন্যা দুর্গত মানুষকে উদ্ধারসহ বিপুল পরিমাণ গবাদি পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করেছে সেনা বাহিনী।
স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৫২ জন সদস্য বন্যা দুর্গত মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে। বন্যা দুর্গত মানুষকে উদ্ধারসহ বিপুল পরিমাণ গবাদি পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করছে তারা।এছাড়াও সেনাবাহিনী ভেঙ্গে যাওয়া বাঁধ নির্মাণ, সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ২ লাখ টাকা এবং ৮০ মেট্রিক টন চাল বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও বন্যার্তদের জন্য ৫০ লাখ টাকা এবং ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলগীর এবং স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম আজ মঙ্গলবার বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন। বন্যায় দূর্গতদের মাঝে বিতরণ করেছেন ত্রাণ সামগ্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ