• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাঁধ নির্মাণে দুর্নীতি: ঠিকাদার যুবলীগ নেতা খায়রুল হুদা গ্রেফতার

সিসি নিউজ: সুনামগঞ্জের হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার আসামি ঠিকাদার ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার রাত পৌণে ১২টার দিকে সিঙ্গাপুর যাওয়ার পথে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। খায়রুল হুদা চপল ঠিকাদারি প্রতিষ্ঠান নূর ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী। এ নিয়ে দুদকের মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হল।

খায়রুল হুদা চপল বর্তমানে সুনামঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক এবং সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক।

এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের ছোট ভাই।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য মঙ্গলবার রাতে জানান, বিদেশ (সিঙ্গাপুর) যাওয়ার চেষ্টাকালে রাত পৌনে ১২টার দিকে বিমান বন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাহায্যে খায়রুল হুদা চপলকে গ্রেফতার করা হয়। এপিবিএন পুলিশই তাকে গ্রেফতারের পর দুদকে সোপর্দ করে।

জানা যায়, হাওড়ের বাঁধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগে গত ২ জুলাই সুনামগঞ্জ সদর থানায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারসহ মোট ৬১ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ৪৬ জনই ঠিকাদার। ঠিকাদার খায়রুল হুদা চপলও ওই মামলার আসামি।

যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ