অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সবচেয়ে বড় আবাসন ‘ফুলসাগর আবাসন প্রকল্প’ এলাকার ওয়াক্তি মসজিদ ঘরটি ভেঙ্গে স্কুল তৈরীর সিদ্ধান্তের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধ নারী পুরুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলসাগর আবাসন প্রকল্প নির্মানের পর মুসলিম বাসিন্দারা নামাজ আদায়ের জন্য একটি ওয়াক্তি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ কওে দীর্ঘ দিন ধরে নামাজ আদায় করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ওই আবাসনে জীবন ও জীবিকা নামের একটি স্কুল চালু করেন। তিনি আবাসনের ওই ওয়াক্তি মসজিদ সরিয়ে ওই স্থানে স্কুল ঘর তোলার সিদ্ধান্ত নিয়ে গত বৃহস্পতিবার কয়েকজন স্থানীয় বাসিন্দাকে গোপনে হাত করে লেবার দিয়ে মসজিদের ইটের ভিত্তি তুলে ফেলেন। পরে এর প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে পড়ে আবাসন প্রকল্প এলাকার মানুষ। তারা বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে মৎস্য কর্মকর্তার শাস্তির দাবিতে শ্লোগান দিতে থাকে।
এ সময় বিক্ষোভকাীদের পক্ষে ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইনুল হক বক্তব্য রাখেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্রনাথ উরাঁও কার্যালয় থেকে নেমে এসে ধর্মপ্রাণ বিক্ষুদ্ধ জনতাকে ওয়াক্তি মসজিদ পুনঃনির্মানের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।