• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সেতুমন্ত্রী

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি বন্যা দূর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ায়নি। তারা উপকুলে ও হাওড়ে যায়নি। উত্তরাঞ্চলে এসে ফটো সেশন করে চলে গেছে। আর বলেছে যত দোষ নন্দঘোষ। আওয়ামীলীগ আপনাদেরকে বিপদে ফেলে চলে যাবে না। আপনাদের পাশে আছে, ছিল, থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে বন্যা কবলিত মানুষের পাশে আওয়ামীলীগের নেতা কর্মীরা দাঁড়িয়েছে। আমরা চলে যাওয়ার পরও তারা আপনাদের পাশে থাকবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।

শুক্রবার বন্যা কবলিত দিনাজপুর জেলার কাহারোল উপজেলার (দিনাজপুর-ঢাকা) মহাসড়কের দশমাইল নামক স্থানে অত্র উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। দিনাজপুর- ১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এ্যাডঃ জাহাঙ্গীর কবির নানক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক এম,পি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য খালিদ মাহ্মুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, আগামী ২০ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরে আসবেন, আমি দাওয়াত দিতে এসেছি। তিনি নিজে এসে বন্যায় যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা দেখবেন। আপনাদের বাড়ী, ঘর রাস্তাঘাট, স্কুল কলেজ, জমির ফসল যার যা ক্ষতি হয়েছে তা তিনি পুষিয়ে দিবেন।

সেতুমন্ত্রী বলেন, আমি লোক দেখানো রিলিফ বিতরণ করতে আসিনি, যত দিন ক্ষতিপূরণ ও পূর্ণবাসন ও ঘর-বাড়ী না হবে ততদিন আপনাদেরকে সার্বিক সহযোগীতা দেয়া হবে। ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার উপহার। ১৬ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি মানুষের হাতে মোবাইল। ৭ কোটি মানুষের বাড়ীতে ইন্টারনেট। আজ বিপদের সময়ও আওয়ামীলীগ আপনাদের পাশে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা কারও কাছে স্থায়ী থাকে না। তাই জনগণের সাথে ক্ষমতা দেখানো যাবে না। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের এখন একটাই কাজ বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ