• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে ইয়াম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার হেঙ্গলকান্দী গ্রামে বাড়ির পার্শ্বে বন্যার পানিতে পড়ে ওই শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটেছে। নিহত শিশু ইয়াম উপজেলার হেঙ্গলকান্দী গ্রামের মোঃ মিন্টুর ছেলে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ বদরদ্দোজা নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত ইয়াম আজ সকালে বাড়ির উঠানে সবার অজান্তে নৌকায় চরে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে নৌকা থেকে পড়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বাড়ির লোকজন শিশু সাদিককে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পার্শ্বে বন্যার পানিতে শিশু ইয়ামকে তারা দেখতে পায়। সাথে সাথে তারা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথ মধ্যে শিশু ইয়ামের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ