সিসি নিউজ:
ইয়াবা সহ নীলফামারীর সৈয়দপুরে এক ভুয়া ওসিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (২০ আগস্ট) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকসাপাড়া নামকস্থান হতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারকৃত ভুয়া ওসি উপজেলার বাঙালীপুর ইউনিয়নের মৃত. খয়ের উদ্দিনের ছেলে লুৎফর রহমান রাজু (৩৬)।
এই ভুয়া ওসির বিরুদ্ধে বিভিন্নস্থানে ছিনতাই ও মাদক ব্যবসা অভিযোগে সৈয়দপুর থানায় পূর্বেই মামলা রয়েছে।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, ভূয়া ওসি নামে পরিচিত লুৎফর রহমান রাজুকে ধরতে বেশ কিছুদিন থেকে সোর্স নিয়োগ করা হয়েছিল। অবশেষে সোর্সের সংবাদে কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।