• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় গনধর্ষনের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা

সিসি নিউজ: মা ফাতেমা বেগমকে বেঁধে রেখে মেয়েকে তুলে নিয়ে তিস্তা নদীর নির্জন চরে গণধর্ষনের ঘটনার অভিযোগে নীলফামারীর ডিমলা থানায় ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে । রবিবার (২০ আগস্ট) গভীর রাতে গনধর্ষনের শিকার তিন সন্তানের জননী ফেন্সি আক্তারে (২৭) বাবা কলিম উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করে।

এদিকে দায়ের করা মামলার আসাামীরা হলো ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা গ্রামের আবুল হোসেনের তিন ছেলে আব্দুর রহিম (৩০), দেলোয়ার হোসেন (৩৮), মিষ্টার (৩৫), আজিজুল হকের পালিত ছেলে ফিরোজুল (৩৫), মৃত. চাটি মামুদের ছেলে নুর মাহমুদ (৪৫), মোখলেছার রহমানের দুই ছেলে ফরিদুল ইসলাম (৩৫) ও আলমগীর হোসেন (৩০), অভয় চরন রায়ের ছেলে নির্মল চন্দ্র (৪০) এবং পেনকাঠুর ছেলে মঙ্গলু (৪০)। তবে সোমবার বিকাল পর্যন্ত পুলিশ মামলার কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাহাবুদ্দিন জানান, আসামী গ্রেফতারে অভিযান চলছে। আসামীরা সকলে গা-ঢাকা দিয়েছে।

অপর দিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন গণধর্ষনের শিকার ফেন্সি আক্তারের চিকিৎসা চলছে। অপর দিকে ফেন্সির বৃদ্ধা মা ফাতেমা বেগম (৬০) ডিমলা উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ছাড়া নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ফেন্সি আক্তারের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ সুলতানা রাজিয়া জানান, মেয়েটির শরীরিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এদিকে আসামী পক্ষের পরিবারের লোকজন ঘটনাটি সাজানো বলে দাবি করেছে।

ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন মামলা হয়েছে। তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ