• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ভেজাল সার কারখানার সন্ধান

সিসি নিউজ: র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অভিযানে স্থানীয় কালিতলা বাস টার্মিনাল এলাকায় নকল ও ভেজাল সার তৈরির কারখানার সন্ধ্যান পাওয়া গেছে। গোপন সংবাদের আজ সোমবার (২১ আগষ্ট) রাত আটটার দিকে সিপিসি-২ নীলফামারী র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হাসান আলী এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ভাবে উৎপাদিত ভেজাল সার ও সার তৈরির উপকরণ সহ নীলফামারী শহরের নতুন বাজার কালিতলা মহল্লার মৃত. আলহাজ নুরুল ইসলামের ছেলে এডভান্স নামের ভেজাল সার কারখানার মালিক রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করে। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ৬ মাসের বিনাসশ্রম কারাদন্ড ও একলাখ টাকা জরিমানা করে অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করে।
তবে জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে পরিশোধ করায় ভেজাল সার কারখানার মালিককে ৬ মাসের সাজা ভোগের জন্য রাতেই জেলা কারাগারে প্রেরন করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেয়া হয়। অভিযানে সেখানে ভেজাল সার তৈরীর সরঞ্জামাদি সহ একটি ট্রাক জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ