• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তারামন বিবি

কুড়িগ্রাম প্রতিনিধি : উন্নত চিকিৎসার পর ঢাকা সিএমএইচ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরপ্রতীক তারামন বিবি।
১৫ দিন চিকিৎসার পর সোমবার বিকালে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে তার নিজ বাড়িতে ফিরেন আসেন তিনি।
এর আগে গত ৩ আগষ্ট রাতে হঠাৎ করে তার দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয় মাথা ও পিঠ ব্যথা। বলতে গেলে তিনি অচল হয়ে পড়েন।
রাজীবপুর হাসপাতালের চিকিৎসকরা তাকে রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরদিন ৪ আগস্ট সকালে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবীর জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে তাকে রংপুর সিএমএইচ হাসপাতালে দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করান।
সেখানকার চিকিৎসকরা ৫ আগষ্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। সেখানে তিনি ১৫ দিন উন্নত চিকিৎসার পর ঢাকা সিএমএইচ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তারামন বিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ