• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় গণপিটুনিতে ডাকাতসহ নিহত ২

গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ডাকাতের গুলিতে দুলা মিয়া নামে এক ব্যক্তি ও এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ ছাড়া বাবুল মিয়া নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বুধবার ভোরে উপজেলার ফজলুপুর ইউনিয়নের চৌমোহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলা মিয়া ও আহত বাবুল মিয়া চৌমহন গ্রামের বাসিন্দা।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, বুধবার ভোরে চৌমোহর চর থেকে গরু লুট করে পালানোর চেষ্টা করে একদল ডাকাত। এ সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা গুলি চালায়। এতে দুলা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাবুল মিয়া। পরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ বাবুল মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জমান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতদের আটক করতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ