আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের আয়োজনে বন্যা পরবর্তী কৃষকদের সহায়তা প্রদানে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । গতকাল বিকেলে মঙ্গবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল । তিনি বলেন – জয়পুরহাট -২ আসনের এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন ব্যাক্তিগত তহবিল হতে বানভাসী মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন ।সময়মত ধানের চারা প্রদানের জন্য পৌরসভা, উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কৃষি বিভাগের তর্ত্বাবধানে কমিউনিটি বীজ তলা তৈরি করে সুগান্ধি জাতের বীজ হতে চারা তৈরি করে কৃষকদের মাঝে বিতরন করার পদক্ষেপ নেওয়া হয়েছে । সংসদ সদস্য বিনা মুল্যে সবজি বীজ বিতরনের অঙ্গিকার করেন। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)সাবিহা সুলতানা , পৌরমেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর , উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার প্রমুখ ।