• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গ্রেফতার হওয়া যুবদলের নেতা মো. আলম (৩২) পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আমনুল্লাপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয় বলে জানায় পুলিশ।

আলমের বাবার নাম আবুল কাসেম। তার বাড়ি আমনুল্লাপুরের পার্শ্ববর্তী আলাইয়াপুর ইউনিয়নের ভীপপুর গ্রামে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ জানান, আলম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ৯টি মামলা ও ১০টি ওয়ারেন্ট রয়েছে।

তিনি আরও জানান, কুখ্যাত ডাকাত আলমকে গ্রেফতার করার পর সে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় তার নিকট বেশ কিছু অস্ত্র রয়েছে। তার স্বীকারোক্তি অনুসারে রাত তিনটার সময় উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের দাসেরগো বাগানে মাটির নিচে পুতে রাখা অস্ত্রগুলো উদ্ধারে গেলে আলম ডাকাতের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গুলিবিনিময় হয়। পরে আলম গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় আহত আলমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ