• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে খাদ্য বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাহারোল উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রেখেছেন। জানা যায়, বন্যার পর থেকে উপজেলার বেশ কয়েকটি গ্রামে খাদ্য বিতরণ করে আসিতেছে। বৃহস্পতিবার উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পূর্ব সুলতানপুর গ্রামের পাল পাড়ায় প্রায় ১৫০ টি পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, সহ-সভাপতি সুকুমার রায়, সাধারণ সম্পাদক বাবু রাজেন্দ্র দেবনাথ, সহ-সম্পাদক সঞ্জয় মিত্র, উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, হিন্দু বিবাহ নিবন্ধক বাবু পূর্ণ চক্রবর্তী, সমাজ সেবক যোগেশ্বর রায় সহ প্রমুখ উপস্থিত ছিলেন। পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায় আরও জানান, এর পরে আমরা আরও বেশ কয়েকটি গ্রামে খাদ্য বিতরণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ