• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাঘায় কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাষ্টের শিক্ষা বৃত্তি প্রদান

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা শাহ্দৌলা ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিকের দরিদ্র মেধাবী ৫জন শিক্ষার্থীকে কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট (সিবিইটি) থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে । এরা হলেন- আমিরুল ইসলাম, শিখা খাতুন, তুষার আহমেদ, মেঘলা খাতুন ও খোনক কুমার। বৃহস্পতিবার কলেজের হলরুমে আনুষ্ঠানিক ভাবে ৫ হাজার টাকার চেক শিক্ষার্থীদের নিকট হস্তানন্তর করা হয়। অধ্যক্ষ নুরুদ্দীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাকালিন সদস্য বিশিষ্ট সমাজ সেবক এ্যাডভোকেট আব্দুল হান্নান সরকার, হিসাব বিজ্ঞানের সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজ সুত্রে জানান যায়, প্রত্যেক শিক্ষার্থী বছরে ১০ হাজার টাকা করে ২ বছর তারা শিক্ষা উপবৃত্তি পাবে। প্রথম ধাপে তাদের নিজ নিজ হিসাবের অনুকুলে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ