• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদে অভ্যন্তরীণ রুটে বিমানের স্পেশাল অফার

সিসি নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অভ্যন্তরীণ রুটে ভাড়ার ওপর মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে। বিমানের এ অফার ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আযহার অফার হিসেবে আগামীকাল শনিবার থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঈদ অফারে রাজশাহী-ঢাকা, সৈয়দপুর-ঢাকা, যশোর-ঢাকা ও বরিশাল-ঢাকা রুটে ভাড়া (ট্যাক্স ও সারচার্জসহ) দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম-ঢাকা রুটে আড়াই হাজার টাকা ও সিলেট-ঢাকা রুটে ২ হাজার ৩শ’ টাকা (ট্যাক্স ও সারচার্জসহ) ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এসব রুটে রিটার্ন টিকেটের ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পযর্ন্ত ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-যশোর এবং ঢাকা-বরিশাল রুটে দুই হাজার টাকা এবং ঢাকা-চট্টগ্রাম ২৫০০ টাকা ও ঢাকা-সিলেট রুটে ২৩০০ টাকা (সকল প্রকার ট্যাক্র ও সারচার্জসহ) সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে। রিটার্ন যাতায়াতের ভাড়া দ্বিগুণ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বিমানের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট এবং বিমান ওয়েবসাইট থেকে টিকেট কেনা যাবে। পবিত্র ঈদুল আজহার অফার বিষয়ে বিস্তারিত জানতে www.biman-airlines.com বিমানের ওয়েবসাইট ভিজিট করতে যাত্রীদের আহবান জানানো হয়েছে।

এর আগে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সও অভ্যন্তরীণ রুটে ঈদ উপলক্ষে বিশেষ অফারের ঘোষণা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ