• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দেশ ছেড়ে পালিয়েছেন থাই প্রধানমন্ত্রী

সিসি ডেস্ক : গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।  আজ শুক্রবার চাল ভর্তুকিতে দুর্নীতির মামলার রায় ঘোষণার দিন সুপ্রিম কোর্টে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল দেশটির আদালত।
থাইল্যান্ডের ইমিগ্রেশন পুলিশ প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তার বিশ্বাস ইংলাক এখনো দেশের ভেতরেই রয়েছেন। তার দেশত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে ইংলাকের আইনজীবী আদালতকে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী মাথা ধরার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং এই কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারছেন না। একইসঙ্গে তিনি আদালতকে রায় ঘোষণার দিন পেছানোর অনুরোধ করেন।
আদালত জানায়, ‘যেহেতু তিনি কোনো অসুস্থতাজনিত চিকিৎসা সনদ দাখিল করেননি, সেহেতু তার এই দাবি বিশ্বাসযোগ্য নয় এবং তিনি যে অসুস্থতার কথা বলেছেন, সেটি এতো প্রবল নয় যে তিনি আদালত পর্যন্ত আসতে পারবেন না।’
এক বিবৃতি আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, আদালতের আশঙ্কা ইংলাক হয়তো দেশের বাইরে পালিয়ে যেতে পারেন। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে এর আগে তিনি জামিন বাবদ যে ৯ লাখ মার্কিন ডলার জমা দিয়েছিলেন তা বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে মে মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইংলাক সিনাওয়াত্রা। সে সময় তার বিরুদ্ধে ভর্তুকির চাল নিয়ে জালিয়াতির অভিযোগ তোলা হয়। শুক্রবার এই মামলার রায় ঘোষণার দিন ছিল। ইংলাকের সমর্থকরা সকালেই আদালত প্রাঙ্গনের সামনে জড়ো হতে শুরু করে । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছিল থাই সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ