• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রেণিকক্ষে শিক্ষিকা ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনা: জেলার বেতাগী উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে স্কুলশিক্ষিকাকে গণধর্ষণের মামলার প্রধান আসামি সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসিতা এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বরগুনা এবং রামগতি থানা পুলিশ।

গ্রেপ্তার সুমন বেতাগী উপজেলার হোছনাবাদ এলাকার বাসিন্দা।

রামগতি থানা পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ভোরে রামগতি উপজেলার চরসীতা এলাকায় সুমনের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে বরগুনা সদর ও লক্ষ্মীপুরের পুলিশ। পরে বরগুনা পুলিশ তাকে নিয়ে যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করছেন।

গত ১৭ আগস্ট বিকালে বরগুনার বেতাগী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে দলবেঁধে ধর্ষণ করা হয়। এমন অভিযোগে ওইদিন রাতেই বেতাগী থানায় গণধর্ষণের অভিযোগ এনে ছয়জনকে আসামি করে একটি মামলা করেন ওই স্কুলশিক্ষিকা।

পরে পুলিশ অভিযান চালিয়ে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের আমজাদ আলী হাওলাদারের ছেলে আবদুর হাকিম হাওলাদার এবং একই গ্রামের আজাহার কাজীর ছেলে কুদ্দুস কাজীকে গ্রেপ্তার করে। তারা ধর্ষণের ওই ঘটনায় অভিযুক্তদের বিভিন্নভাবে উৎসাহিত করার পাশাপাশি তাদের এলাকা থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ