সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ডলার চক্রের মূলহোতা আব্দুল মোন্নাফ (৪৮)। আজ শুক্রবার দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হাজীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্র মতে, দীর্ঘ দিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আব্দুল মোন্নাফ আন্ত:জেলায় মাদকের ব্যবসা ও ডলার চক্রের মূল দায়িত্ব হিসেবে কাজ করছিল। এসব বিষয়ে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ডলার চক্রের মূলহোতা মোন্নাফকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে ডাকাতির চেষ্টার মামলাও রয়েছে।