সিসি নিউজ: শোকাবহ আগস্টের টানা ৩১ দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ আগস্ট) বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় এই পরিচ্ছন্নতা অভিযান চালায় বেরোবি ছাত্রলীগ। বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখের নেতৃত্বে ছাত্রলীগের প্রায় ৪০-৫০ জন কর্মী ঘন্টাব্যাপী এই অভিযানে অংশ নেয়।
সাধারন সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ বলেন, শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই । সেই সাথে আমরা আমাদের ক্যাম্পাসকে ময়লা আবর্জনাসহ, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে নির্মূল করতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে নির্মূল করতে বেরোবি ছাত্রলীগ বদ্ধপরিকর।
এ সময় পরিচ্ছন্নতা অভিযানে বঙ্গবন্ধু হল শাখা সহসভাপতি জুয়েল আহমেদ, মাইনুল ইসলাম, শিশির দত্ত্ব, জাকারিয়া জাকির, বাধনসহ বিভিন্ন বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।