• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় খালে ডুবে তিন বোনের মৃত্যু

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুরে নানার বাড়ী বেড়াতে গিয়ে খালে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, চরসাদীপুর গ্রামের মো. শফির মেয়ে মরিয়ম (৮) ও মরিয়মের ২ খালাতো বোন কুমারখালী উপজেলার কয়া গ্রামের সাইদুল ইসলামের বড় মেয়ে ছালমা (৬) ও ছোট মেয়ে লাবনী (৪)।

চরসাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চরসাদীপুর গ্রামের পদ্মা নদীর কোল ঘেষা খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় এ তিন বোন। এরপর বাড়ীর লোকজন ও এলাকাবাসী এক ঘন্টা পর তাদের মৃতদেহ উদ্ধার করে।

মৃত ছালমা ও লাবণী বৃহস্পতিবার তাদের নানা মো. ইউনুস আলীর বাড়ী চরসাদীপুরে বেড়াতে গিয়েছিল। এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ