• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে কালী মন্দির ও দূর্গা মন্দিরের মূর্তি ভাংচুর; আটক-২

সিসি নিউজ: দিনাজপুরে কেন্দ্রীয় ফুলতলা শ্মশান কালী মন্দির এবং মাসিমপুর মোল্লাপাড়া দূর্গা মন্দিরের মূর্তি ভাঙ্গার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের একজন সাবেক সেনা সদস্য বাপ্পি শাহনিয়ার (৩৫)। সে সদর উপজেলার হামজাপুর গ্রামের মৃত মকবুল হোসেন ছেলে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ পুলিশ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

দিনাজপুর কোতযালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম জানান, আজ শনিবার ভোররাতে দূর্বত্তরা দিনাজপুরে কেন্দ্রীয় ফুলতলা শ্মশান কালী মন্দির এবং মাসিমপুর মোল্লাপাড়া দূর্গা মন্দিরের মূর্তি ভাংচুর করে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মীর খায়রুল আলম,পুলিশ সুপার হামিদুল আলমসহ পুলিশ ও গোয়েন্দা বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা। এ ঘটনায় পুলিশ সাবেক সেনা সদস্য বাপ্পি শাহনিয়ার (৩৫)সহ দু’জনকে আটক করেছে। তবে আটক অন্যজনকে ছেড়ে দেয়া হতে পারে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ