• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় শনিবার বিকালে কাহারোল ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম-গঞ্জে ৬শতাধিক পরিবারের মাঝে ত্রাণ হিসাবে চাল, ডাল, আটা, আলু, তেল, সাবান বিতরণ করেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এবং বিএনপির নেতা মেহেদী হাসান সুমন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও বিএনপি নেতা মেহেদী হাসান সুমন নিজস্ব তহবিল হতে এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তৈয়ব হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মাসেদুর সরকার মাসুদ, সাধারণ সম্পাদক সাঈদ হোসেন বাবু, বিএনপি নেতা মিজানুর রহমান, তাহিদ হোসেন, আনারুল ইসলাম, অলিউর রহমান, সোহাগ, সাদ্দাম সহ বিএনপি সংগঠনের অন্যান্য নেতানেতৃবৃন্দ। ত্রাণ বিতরণের পূর্বে মেহেদী হাসান সুমন উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্থদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ