• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় মাকে বেঁধে মেয়েকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

সিসি নিউজ: বৃদ্ধা মাকে বেঁধে রেখে তিন সন্তানের জননী এক গৃহবধূকে রাতের আধারে বাড়ি হতে তুলে নিয়ে গিয়ে ডিমলার তিস্তা নদীর দুর্গম চরে নিয়ে দলবেঁধে ধর্ষণের মামলার প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিমলা উপজেলার ডালিয়ার এক নম্বর বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহিম ওই উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিমলা থানার এসআই সাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মামলার প্রধান আসামি রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বামী ঢাকায় রিকশা চালানোর কারণে তার অনুপস্থিতির সুযোগে গত ১৯ আগস্ট গভীর রাতে ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানি ইউনিয়নের পশ্চিম ছাতুনামা গ্রামের ওই গৃহবধূকে তুলে নিয়ে যায় আসামিরা। এ সময় ওই গৃহবধূর বৃদ্ধা মা ফাতেমা বেগম বাঁধা দিতে গেলে তাকে আসামিরা দড়ি দিয়ে উঠানে বেঁধে রাখে। ঘটনার পরদিন দুপুরে ওই গৃহবধূকে তিস্তার দুর্গম চরে সংজ্ঞাহীন ও হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর ওই গৃহবধূসহ তার মাকে প্রথমে ডিমলা হাসপাতালে ও পরে ওই গৃহবধূকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জ্ঞান ফিরে এলে ওই গৃহবধূ অভিযোগ করে আসামিদের মধ্যে দুইজন তাকে গণধর্ষণ করে। তার ডাক্তারি পরীক্ষা করা হলে গণধর্ষণের আলামত পাওয়া যায়।

এ ঘটনায় ওই গৃহবধূর বাবা কলিম উদ্দিন বাদী হয়ে ডিমলা থানায় নয়জনকে আসামি করে একটি মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ