• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ষক ধর্মগুরু রাম রহিম সাজা শুনে কাঁদলেন

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ষণে অভিযুক্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং ১০ বছরের দণ্ড শুনে কাঁদলেন। সোমবার হরিয়ানার সুনারিয়া কারাগারে বিচারপতি জগদ্বীপ সিং রায় ঘোষণার পর কেঁদে ফেলেন রাম রহিম।

এর আগে বহুল প্রতীক্ষিত এই মামলার রায় ঘোষণা করতে স্থানীয় সময় দুপুর দুইটা ১৬ মিনিটে সিবিআই’র বিচারপতি জগদ্বীপ সিং রোহতকের সুনারিয়া কারাগারে পৌঁছান। পরে দুই পক্ষের আইনজীবীরা যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য ১০ মিনিটের সময় পান।

এসময় ধর্মগুরু রহিমের আইনজীবীরা আদালতের কাছে বলেন, রাম রহিম সিং একজন সমাজকর্মী। তিনি মানুষের কল্যাণে কাজ করেন। সুতরাং এ ব্যাপারটি বিবেচনা করে রায় দেয়া উচিত। এসময় বাদীপক্ষের আইনজীবীরা রাম রহিমের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

যুক্তি তর্ক উপস্থাপন শেষে সিবিআই’র বিশেষ আদালতের বিচারক জগদ্বীপ সিং ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাম রহিমকে ১০ বছরের কারাদণ্ড দেন। আদালতের এই রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন বিতর্কিত এই ধর্মগুরু। এসময় তিনি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন ভলে ভারতী টেলিভিশন চ্যানেল টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে রায় ঘোষণার পর ধর্ষক ধর্মগুরু রাম রহিমের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বার্তাসংস্থা এএনআই বলছে, তাকে কয়েদি পোষাক পরানো হবে। এছাড়া কারাগারের বিশেষ একটি সেল তার জন্য বরাদ্দ রয়েছে।

ডেরা সাচ্চা সওদার চেয়ারম্যান ভিপাসসানা ইনসান রহিমের ভক্তদেরকে আদালতের রায় শান্তিপূর্ণভাবে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ