কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ গবাদি প্রাণির খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
দিনাজপুরের কাহারোল উপজেলায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ গবাদি প্রাণি খামারিদের মাঝে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ও নিজাম এন্ড ব্রাদাস ফিড মিল সেতাবগঞ্জ এর সৌজন্যে গো-খাদ্য বিতরণ ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা ২৮ আগস্ট সকাল ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং গো-খাদ্য বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, ডাবোর ইউ,পি চেয়ারম্যান সত্যজিৎ রায়, উপজেলা ভ্যাটেনারী সার্জন (ভিএস) স্বপন সরকার, নিজাম এন্ড ব্রাদাস ফিড মিলের স্বত্বাধিকারী মোঃ নিজাম উদ্দীন, সাংবাদকি সুকুমার রায়, মোঃ ইব্রাহীম খলিল সোহাগ সহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন খামারি, প্রাণিসম্পদ অফিসের কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৪০ জন খামারির মাঝে ৯৫০ কেজি গো-খাদ্য বিতরণ করা হয়।